খেলা দিবস পালন করা হল তপসীখাতা বসটারি জলট্যাঙ্কির মাঠে।
মনোরঞ্জন রায়,শালকুমার:-
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার এক নং ব্লক প্রশাসন ও এক নং গ্রাম পঞ্চায়েত সমিতির সহযোগিতায় খেলা দিবস পালন করা হলো, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার এক নং ব্লকের তপসী খাতা বসটারি জল ট্যাঙ্কির মাঠে। উক্ত খেলা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার এক নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ললিতা উড়াও সহ-সভাপতি লক্ষীকান্ত রাভা এবং আলিপুরদুয়ার ব্লক প্রশাসনের আধিকারিক গন।এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার সমাজসেবী কালিদাস দাস প্রকাশ রায় ও এলাকার সকল খেলা প্রেমী মানুষগণ। খেলা দিবস উপলক্ষে যে খেলা শুরু হয়েছে সেই খেলা চলবে, আগামী ১৮ ই আগস্ট পর্যন্ত।

