স্বাধীনতার ৭৫ বছর প্রাক্কালে “নমামী গঙ্গে” সরকারি প্রকল্পে গঙ্গাবক্ষে ভ্রাম্যমান সচেতনতা এবং সমীক্ষা

স্বাধীনতার ৭৫ বছর প্রাক্কালে “নমামী গঙ্গে” সরকারি প্রকল্পে গঙ্গাবক্ষে ভ্রাম্যমান সচেতনতা এবং সমীক্ষা

মলয় দে নদীয়া :- গঙ্গা দূষণ রুখতে, তীরবর্তী সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে কেন্দ্রীয় সরকার কর্তৃক দুই হাজার কোটি টাকা তহবিলে গৃহীত ২০১৪ সালে ১০ই জুলাই নমামি গঙ্গে নামক এক প্রকল্প গৃহীত হয়েছিলো। যা সারা ধারাবাহিকতা সাথে সারা বছর নিয়মিত গঙ্গা নদীর সমীক্ষা করে থাকেন। এবছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নদীয়া জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের তৎপরতায় এক বিশেষ পর্যবেক্ষক দল সচেতনতা প্রচারের সাথে বিভিন্ন সমীক্ষা করছেন। গতকাল তারা নবদ্বীপের স্বরূপ নগর ঘাট থেকে পৌঁছান নৃসিংহপুর কালনা ঘাট, সেখানে রাত্রি বাস করে আজ রওনা দেন শিবপুরের উদ্দেশ্যে সেখান থেকে চূর্ণী পর্যন্ত গিয়ে আবারো ফিরে আসবেন নবদ্বীপে।
এ বিষয়ে কৃষ্ণনগরে জলঙ্গী নদী নিয়ে কাজ করা অভিজ্ঞ সংগঠন হিসাবে সেভ জলঙ্গিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রকল্পের সচিব গতকাল উপস্থিত থাকলেও আজ, সেভ জলঙ্গির পক্ষ থেকে ডক্টর যতন রায় চৌধুরী, গভমেন্ট কলেজের অধ্যাপক ডঃ বলাই চন্দ্র দাস, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গঙ্গা নিয়ে গবেষণা করা বেশ কিছু ছাত্রছাত্রী এবং বেশ কয়েকজন নদী গবেষক রয়েছেন এই পর্যবেক্ষণ দলে।
তারা বলেন, বর্ষায় জলের সাথে নাংলা নর্দমা পর প্রণালীর মাধ্যমে সলিড এবং লিকুইড বর্জ্য নদীতে পড়ছে সরাসরি, অন্যদিকে নদী পার্শ্ববর্তী ইটভাটা গঠনে, এবং পাড়ের মাটি কেটে নেওয়ার কারণে, গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ এবং দূষণের মাত্রা বাড়ছে। বেশ কিছু জায়গায় গঙ্গা গর্ভ থেকে সরাসরি জল প্রকল্পের জন্য ব্যবহৃত জল তুলে নেওয়া হচ্ছে। এই সমস্ত যাবতীয় তথ্য লিপিবদ্ধ করে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে আগামীতে।