মহরম উৎসবে আচমকাই মঞ্চ ভেঙে বিপদের সম্মুখীন হলেন তৃণমূলের মালদার যুবনেতা প্রসেনজিৎ দাস।

মালদা- মহরম উৎসবে আচমকাই মঞ্চ ভেঙে বিপদের সম্মুখীন হলেন তৃণমূলের মালদার যুবনেতা
প্রসেনজিৎ দাস। এই ঘটনায় তিনি আংশিকভাবে আহত হয়েছেন। তার হাতে চোট লেগেছে। মঙ্গলবার রাতে মহরম উৎসব চলাকালীন মালদা শহরের নেতাজি সুভাষচন্দ্র রোড সংলগ্ন এলাকায় মঞ্চ গড়েই পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন জেলা যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস । হঠাৎই পুরস্কার বিতরণী মধ্যেই মঞ্চ ভেঙে পড়ে তিনি গুরুতর জখম হন । তার সঙ্গে ওই তৃণমূল নেতার সহকর্মীরাও চোট পান। এরপরই গোটা এলাকা জুড়ে চরম শোরগোল পড়ে যায়। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় মহরমের লাঠি খেলাউৎসব। তৃণমূল নেতা তথা প্রাক্তনকাউন্সিলার প্রসেনজিৎ দাস কোন রকম অভিসন্ধির ঘটনা অস্বীকার করেছেন। তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস বলেন, মহরমের পবিত্র দিন উপলক্ষে নেতাজি মোড়ে মঞ্চ গড়ে বিভিন্ন সংস্থাকে পুরস্কার দেওয়ার জন্য বসেছিলাম। হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে যায়। আমি আমার সঙ্গে বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থকেরা আহত হন। কি কারনে এই ঘটনাটা ঘটলো কিছুই বুঝতে পারছি না। তবে আমি কারোর বিরুদ্ধে কোনরকম অভিযোগ করতে চাইছি না ।অল্পের জন্য প্রাণে বেঁচেছি। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ইংরেজবাজার থানার পুলিশ কর্মীরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।