ভিন রাজ্য থেকে কাপড় কিনতে আসা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেরাতে তৎপর টোটো চালক
মলয় দে নদীয়া :-উত্তর প্রদেশ থেকে আগত রাম শুক্লা চৌহান নামে এক ব্যক্তির এটিএম কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে কুড়িয়ে পেয়ে বিরম্বনায় টোটো চালক।
নদীয়ার শান্তিপুর গোবিন্দপুরের অভিজিৎ দত্ত, পেশায় টোটো চালক। নির্দিষ্ট কোন টোটো স্ট্যান্ড থেকে ভাড়া খাটেন না তিনি। শান্তিপুর স্টেশন থেকে নিউজ বিশেষত গোবিন্দপুর এলাকার বিভিন্ন শাড়ির দোকানে ট্রেনে বাসে আসা ক্রেতাদের নিয়ে যেয়ে থাকেন।
গতকাল রাতে তার টোটোর সামান্য কিছু সমস্যা হওয়ার কারণে সিটের তলায় থাকা টুলবক্স খুলে দেখেন চারটি কার্ড পড়ে রয়েছে। ঠিকানা উত্তর প্রদেশ নাম রাম শুক্লা চৌহান। তিনি যতটুকু মনে করতে পারছেন গত বুধবার এ ধরনের হিন্দিভাষী এক ক্রেতাকে তার টোটো তে চাপিয়ে ভাড়া নিয়ে গিয়েছিলেন গোবিন্দপুরে, সেদিনই হয়তো ওই ব্যক্তির পকেট থেকে কার্ডগুলি একসাথে পড়ে গিয়েছিল সিটের পাশে, যা কোনভাবে ঢুকে যায় টুল বক্সের ভেতর। এ ধরনের গুরুত্বপূর্ণ চারটি কার্ড পেয়ে বিড়ম্বনায় পড়েন তিনি, তাতে ঠিকানা থাকলেও ফোন নাম্বার নেই। ঠিকানায় অনুযায়ী পোস্ট অফিসে পাঠালে কার কাছে যাবে সেই ভেবে, তিনি সিদ্ধান্ত নেন শান্তিপুর থানায় জমা করার। আজ সকাল হতেই শান্তিপুর থানায় ওই চারটি কার্ড জমা দিয়ে দেন। পুলিশ সূত্রে জানা যায় উত্তরপ্রদেশের ওই থানার সাথে যোগাযোগ করে তা পৌঁছে দেয়া হবে উপযুক্ত প্রাপকের হাতে।

