জেলা ভাগের বিরুদ্ধে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং হিন্দু সনাতনীদের বিক্ষোভ মিছিল
মলয় দে নদীয়া :-আজ বিকেলে নদীয়ার রানাঘাট কোর্ট মোড় এলাকা থেকে একটি সুবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি অশোক চক্রবর্ত্তি, বিধায়ক ডঃ মুকুট মনি অধিকারী সহ বিভিন্ন মন্ডল সভাপতি এবং শক্তি প্রমুখ নেতৃত্ব। এদিন প্রচুর সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষজন এবং হিন্দু সনাতনীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ বিষয়ে প্রাক্তন বিজেপি জেলা সভাপতি অশোক চক্রবর্তী বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী ওপেন ওপেন জাপান কবিতা লিখে যদি মনে করেন কবিকৃত্তিবাসকে ভুলিয়ে দেবেন নদীয়ার মানুষ তা মেনে নেবে না। বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, রানাঘাটের মানুষের সাথে তাদের কোন বিরোধ নেই তবে, ফুলিয়া শান্তিপুর শিবনিবাস নবদ্বীপ ভুলিয়ে দেওয়ার চক্রান্ত ব্যর্থ করবে সনাতনী হিন্দুরা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা আগামীতে অখন্ড নদীয়ার দাবিতে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে।

