জলপাইগুড়ি বিদ্যুৎ দপ্তরের রিজিউনাল অফিসে বিক্ষোভ

জলপাইগুড়ি সায়ন সেন :: বিদ্যুৎ ভবনের নতুন সার্কুলার বাতিলের দাবিতে জলপাইগুড়ি বিদ্যুৎ দপ্তরের রিজিউনাল অফিসে বিক্ষোভ ডেপুটেশনে শামিল হন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্টাক্টারস, অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা ইউনিটের সদস্যরা। দাবি মানা না হলে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকি।

সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের তরফে একটি সার্কুলার জারি করা হয় যে সার্কুলার নাম্বার P/71 তারিখ 28.07.2022 এই সার্কুলারে বলা হয়েছে যদি কোন কন্টাকটারের আন্ডারে থাকা কর্মী কাজ করার সময় দুর্ঘটনা বা প্রাণহানিও ঘটনা ঘটে। সেক্ষেত্রে ইসিএল কর্তৃপক্ষ সেই কন্টাকটারের সমস্ত কাজকর্মসহ লেনদেন পুরোপুরি ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ। এই আইন বাতিলের দাবিতে তারা বিক্ষোভ করে রিজনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করা হয় বলে তিনি জানান কন্টাকটারস,অ্যাসোসিয়েনের জেলা সম্পাদক রিন্টু দত্ত। তিনি আরো জানান দাবি মানা না হলে তাহলে তারা পুজোর আগে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকিও দেন।