দুর্গম লেডি অফ কেলং জয় করে এলো নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি।

জলপাইগুড়ি সায়ন সেন :: দুর্গম লেডি অফ কেলং জয় করে এলো নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি।

সোমবার রাতে দুর্গম লেডি অফ কেলং শৃঙ্গ জয় করে অভিযাত্রীরা ফিরে আসে, রাতেই ক্লাবের পক্ষ থেকে অভিযাত্রী দলের সদস্যদের মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানানো হয় ক্লাব পরিচালন কমিটির বিশিষ্ট জনেদের পক্ষ থেকে।
এটি ছিলো ক্লাবের পক্ষ থেকে করা দশম অভিযান, তবে এবারে যে শৃঙ্গ টিতে জাতীয় এবং ক্লাবের পতাকা তুলে ধরতে সফল হয়েছে সেই লেডি অফ কেলং শৃঙ্গ জয় করা তৃতীয় দল হলো নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি,
শৃঙ্গ জয় করে জলপাইগুড়ি ফিরে এমনটাই জানালেন পর্বতারহী ভাস্কর দাস।