গাছ কাটতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ৭ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়ায়।জানা গিয়েছে,ওই এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পুরসভার তরফে ড্রেন নির্মাণের কাজ চলছে। সেখানে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয় ওই যুবক।স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধূপগুড়ি ব্লকের মধ্য খুট্টিমারী এলাকার বাসিন্দা মৃত যুবক । মৃত যুবকের নাম প্রশান্ত রায়(১৮)। এই বিষয়ে এক এলাকা বাশি জানান আজ সাত নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণের কাজ চলছিল সেই সময় কয়েকজন নারকেল গাছ ও কাঠাল গাছ কাটতে এসেছিল গাছ কাটার সময় কোনো কারণে সেই যুবক তারে হাত দিয়ে দেয় তারটি লিক থাকায় যুবক সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

