শান্তিপুর পৌরসভার উদ্যোগে প্রায় এক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হলো হাইড্রেনে
মলয় দে নদীয়া:-বৃষ্টিপাত কম হলেও বর্ষা শুরু হয়ে গেছে। আর এই বর্ষার জমা জলে মশার বংশবৃদ্ধি ঘটে। তাই এ সময় মশার ডিম লার্ভা নিধন অনেকটাই ফলপ্রসু হয়। তাই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে অন্যান্য পৌরসভার মতন শান্তিপুর পৌরসভাতেও আজ এই মাছ ছাড়া হয়। আজ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, প্রধান করণিক উদয়ন মুখার্জি এবং এক্সিকিউটিভ অফিসার তাপস কুমার বিশ্বাস বেশ কয়েকটি হাইড্রেনে এই মাছ ছাড়ার পর, বিভিন্ন সাফাই কর্মীদের সুপারভাইজারের দায়িত্ব দেন সমস্ত ওয়ার্ডে তা ছাড়ার জন্য। পৌর প্রধান সুব্রত ঘোষ এ বিষয়ে বলেন আপাতত দিন দশেক মশার ডিম লার্ভা নষ্ট করা তেল বা ধোঁয়া স্প্রে কোনটাই করা হবে না ওই মাছ বড়ো হওয়ার জন্য। এইরকমই এক চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায় শান্তিপুর শহরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অনন্যা ঘোষ পৌরসভার ভিক্টর টিম নিয়ে তার নিজস্ব এলাকার বিভিন্ন ড্রেনে এই মাছ ছাড়েন। অন্যদিকে নগরবাসী এ ধরনের ব্যবস্থায় খুশি বলেই জানিয়েছেন।

