করিমপুর থানার উদ্যোগে বাল্যবিবাহ রুখতে, গার্লস স্কুলে স্বয়ংসিদ্ধা নামক সচেতনতা সেমিনার

করিমপুর থানার উদ্যোগে বাল্যবিবাহ রুখতে, গার্লস স্কুলে স্বয়ংসিদ্ধা নামক সচেতনতা সেমিনার

মলয় দে নদীয়া:- আজ নদীয়ার করিমপুর থানার উদ্যোগে করিমপুর গার্লস স্কুলে স্বয়ংসিদ্ধা নামক এক সচেতনতা সেমিনার আয়োজিত হয়। যেখানে নারী পাচার, বাল্যবিবাহের মতো বিভিন্ন বিষয় আলোচনা করেন অভিজ্ঞরা। ছাত্রীদেরকে বোঝানো হয় ১৮ বছরের শরীরের বৃদ্ধি এবং গঠন সম্পূর্ণ হয় না,মহিলাদের ‌। সে সময় বিবাহ পরবর্তীতে সন্তান ধারণ অত্যন্ত ক্ষতিকারক মা এবং সদ্যজাত দুজনের ক্ষেত্রেই। তাই নিজে পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে। বর্তমান সরকার নানান স্কলারশিপ, শিক্ষা সামগ্রী ল্যাপটপ ,এবং অবৈতনিক শিক্ষা এবং এককাল ীন অর্থ সহযোগিতা করছে শুধুমাত্র মহিলাদের স্বয়ংসিদ্ধা হতে সাহায্য করার জন্য। পরিবার প্রধান পিতা বা অন্য কেউ হোক বা স্বামী কারোর মুখাপেক্ষী হয়ে না থেকে পড়াশোনা এবং অন্যান্য জীবিকার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি এ সময়। সব ক্ষেত্রেই যে বাড়ির পরিবারের ইচ্ছাতে বাল্যবিবাহ হয় এমনটা নয়। বর্তমান মোবাইলের কুফল , যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা, নারী স্বাধীনতা ব্যবহার করে অনেকেই অল্প বয়সে বাবকদের অমতে নিজেরাই বিবাহ করে ফেলছে। যা পরবর্তীতে বিপদ ডেকে নিয়ে আসছে তাদের শারীরিক মানসিক এবং সাংসারিক বিভিন্নভাবে। এ ধরনের নানা মনোগ্য আলোচনায় ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আজকের এই আয়োজনের গুরুত্ব। কিভাবে সহপাঠনিদের বিবাহ রুখতে পারবে তা সবিস্তারে বর্ণনা করেন চাইল্ড লাইনের প্রতিনিধিগণ। করিমপুর থানার আইসি বলেন এ বিষয়ে থানার সহযোগিতা মিলবে সর্বক্ষণ।