দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ফুলিয়াবাসীর, সুকান্ত স্মৃতিভবন এর আধুনিকীকরণ হতে চলেছে জেলা পরিষদের তত্ত্বাবধানে

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ফুলিয়াবাসীর, সুকান্ত স্মৃতিভবন এর আধুনিকীকরণ হতে চলেছে জেলা পরিষদের তত্ত্বাবধানে

মলয় দে নদীয়া :-ফুলিয়ায় সুকান্ত স্মৃতি ভবন আধুনিকরণ হতে চলেছে। দীর্ঘদিনের সমস্যার একমাত্র এই ভবন দীর্ঘদিনের জরাজীর্ণতা কাটিয়ে নবভাবে সুসজ্জিত হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে ফুলিয়ায়। সুকান্ত স্মৃতি ভবন সেখানে রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতে দেখা যায় এই সুকান্ত স্মৃতিভবনে। এই সুকান্ত স্মৃতিভবনে। এই সুকান্ত স্মৃতিভবনটি ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ । ফুলিয়া মানুষে বেশ কয়েকবার এই সুকান্ত স্মৃতি ভবন আধুনিক করন করার দাবিতে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত উৎপল বসাক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডুকে জানায়। অবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় আধুনিকরণ করার লক্ষ্যে । ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে খুশি ফুলিয়াবাসী।