পশ্চিমবঙ্গ থেকে জাতীয় স্তরের সাঁতারে, এবং আন্তর্জাতিক স্তরের ফুটবলের রেফারিং করাতে যাচ্ছেন নদীয়ার কল্যাণীর দুই কৃতী সন্তান
মলয় দে নদীয়া :-জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় প্রথম অংশ নিতে চলেছে কল্যাণীর সাঁতার একাডেমির তানিশকা সিংহ রায়। তানিশকা জাতীয় স্তরের ২০০ মিটার ফ্রিস্টাইলে অংশগ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গের হয়ে ।অন্যদিকে, আন্তর্জাতিক স্তরের ফুটবলের রেফারিং করাতে যাচ্ছেন কল্যাণী ফুটবল একাডেমির প্রাক্তনী উজ্জ্বল হালদার। পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারিং করতে চলেছেন উজ্জ্বল বাবু। তাঁদের দু’জনকে আজ মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয় কল্যাণী পৌরসভার তরফ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ড: নিলীমেষ রায়চৌধুরী ও কল্যাণী সাঁতার একাডেমীর কচিকাঁচারা।

