কায়াকল্প রিপোর্টে সমগ্র জোনের মধ্যে প্রথম স্থানে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নতুন ভবন নির্মাণের জন্য মিলেছে সরকারি বরাদ্দ, শীঘ্রই রুরাল হাসপাতালে পরিণত হতে চলেছে

কায়াকল্প রিপোর্টে সমগ্র জোনের মধ্যে প্রথম স্থানে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নতুন ভবন নির্মাণের জন্য মিলেছে সরকারি বরাদ্দ, শীঘ্রই রুরাল হাসপাতালে পরিণত হতে চলেছে

মলয় দে নদীয়া :-২০১৮ সালের আগে, নদীয়ার ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা একাধিকবার সমালোচনার শিখরে উঠে এসেছিলো সংবাদ মাধ্যমে।
তবে বর্তমানে সকলস্বাস্থ্য কর্মী এবং আধিকারিকের সম্মিলিত পরিশ্রমের ফলে পরিবেশ এবং চিকিৎসার গুণগত মানে রোগীদের আস্থা অর্জন করেছে অনেকটাই। সমগ্র ব্লকে ইউনিট গুলি সচল করা এবং বেশ কয়েকটি নতুন ইউনিট চালু করার পর পরিষেবার ব্যাপ্তি ঘটেছে অনেকটাই।

ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষের পরিষেবা দানের উদ্দেশ্যে তৈরি হচ্ছে দুটি নতুন ভবন। যার মধ্যে একটি ওয়ার্ড এবং অপরটি অফিস হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে আপাতত। বর্তমানে ব্যবহৃত ঘরগুলি অত্যন্ত পুরোনো, এবং বিপুল পরিমাণে রোগীদের নানাবিধ পরিষেবা দেওয়ার সাথে অফিস চালানো বেশ খানিকটা অসুবিধাজনক। তাই এই দুই ভবনের নির্মানের অর্থ মঞ্জুর করার জন্য বিএমওএইচ ডঃ পূজা মৈত্র রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান, তিনি বলেন মালদা মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা নিয়ে গঠিত সমগ্র জোনের মধ্যে কায়াকল্প প্রকল্পে প্রথম হয়েছে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পরিষেবার নিরিখে শীঘ্রই রুরাল হাসপাতাল হিসেবে রূপান্তরিত হতে চলেছে।
তিনি আরও জানান
বেশ কিছুদিন হলো এই নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। এই বিল্ডিংয়ে তৈরি হবে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট। যেখানে থাকবে অত্যাধুনিক ল্যাব। থাকবে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বসার জন্য থাকবে ব্যবস্থা। চোখ, দাঁত, স্বাস্থ্য সাথী এ ধরনের নানান পৃথক বিভাগের রোগীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ ওয়ার্ড।