প্রথম বছর হলেও, উদ্বোধন করতে এসে প্রচুর মানুষের আবেগ দেখে উচ্ছ্বাসিত বিধায়ক
মলয় দে নদীয়া :-আজ রথ উৎসব এই রথ উৎসব কে কেন্দ্র করে নদীয়ার বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের আরাধোনায় মেতে ওঠে হাজার হাজার ভক্তবৃন্দরা। ঠিক তেমনি শান্তিপুর চর সারাগর গবার চর এলাকায় এবছর প্রথম রথ উৎসব উপলক্ষে মেতে ওঠে এলাকারই অধিবাসীবৃন্দরা। এবছর নতুন রথের শুভ সূচনা করা হয়, এই নতুন রথের শুভ সূচনার জন্য শান্তিপুরের তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামীকে আমন্ত্রণ জানান অধিবাসী বৃন্দরা। শুক্রবার নতুন রথের শুভ উদ্বোধন করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, উদ্বোধনের শেষে টান দিলেন রথের দড়িতে। যদিও এলাকার অধিবাসীবৃন্দরাও একই সাথে টান দেন রথের দড়িতে। এলাকায় এই রথ উৎসব কে কেন্দ্র করে মেতে ওঠে অধিবাসীবৃন্দরা। বিধায়ক জানান, অনেক বড় বড় জায়গায় রথ উৎসব পালন হয়ে থাকে কিন্তু চর সারাগর গবার চর এলাকার মানুষের উৎসাহ দেখে আমি মুগ্ধ। এই এলাকার একটা বড় সমস্যা গঙ্গা ভাঙ্গন, আমি এলাকার মানুষদের কথা দিয়েছিলাম এর সমাধান করব, সমাধানের প্রক্রিয়াও চলছে। আগামী দিনে খুব তাড়াতাড়ি গঙ্গা ভাঙনের আতঙ্ক থাকে এলাকার মানুষদের মুক্ত করতে পারব।

