মুখ্যমন্ত্রীর নির্দেশে লম্বা গরমের ছুটি, পড়াশোনা বন্ধ থাকলেও মিড ডে মিল প্রদান শুরু হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে, 75 মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগের ব্যবহারও চলছে যথেচ্ছভাবে
মলয় দে নদীয়া:- দীর্ঘ লকডাউনে সবকিছু স্বাভাবিক হলেও বিদ্যালয়ে পঠন পাঠন স্বাভাবিক হয়েছিল সবশেষে। ভ্যাকসিন পর্ব প্রায় শেষের দিকে হলেও গরম পড়তেই দোসরা মেয়ে থেকে 15 ই জুন পর্যন্ত গ্রীষ্মকালীন লম্বা টানা 45 দিনের ছুটি। তবে সরকারি বরাদ্দ অনুযায়ী মিড ডে মিল দেওয়ার কাজ শুরু হয়েছে গতকাল থেকে। ছাত্র-ছাত্রী ছাড়াই বিদ্যালয়ে মিড-ডে-মিল নিতে উপস্থিত হচ্ছেন অভিভাবকরা। সাবান চাল মুসুরির ডাল চিনি আলু পেলেও তারা খুশি নন। বিদ্যালয় ছাড়া পড়াশোনা করা অসম্ভব এমনটাই জানাচ্ছেন তারা। কেউ কেউ বলছেন গ্রীষ্মকালীন ছুটি নতুন নয় তবে, এতদিন নয়। অন্যান্য বছরের সাথে এবছরের বিষয়টি আলাদা একারণেই দীর্ঘ দুই বছর ছেলে মেয়েরা বিদ্যালয় থেকে পড়াশোনা করার সুযোগ পায়নি, তাই এবছর পড়াশোনার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া দরকার ছিলো শিক্ষক-শিক্ষিকাদের। আগামী পয়লা জুলাই থেকে সারাদেশে 75 মাইক্রোনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ হলেও, খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে দেখা গেল সে ধরনের প্লাস্টিক ব্যবহার করতে। বি এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বিকল্প ব্যবস্থা নেই এখনো, তাই বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে।

