আগামীকাল কাজী নজরুল ইসলামের 123 তম জন্ম দিবস উপলক্ষে শান্তিপুর পৌরসভার উদ্যোগে চলছে বিশেষ তত্ত্বাবধান

আগামীকাল কাজী নজরুল ইসলামের 123 তম জন্ম দিবস উপলক্ষে শান্তিপুর পৌরসভার উদ্যোগে চলছে বিশেষ তত্ত্বাবধান

মলয় দে নদীয়া:- রাত পোহালেই সারাদেশের বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123 তম জন্ম দিবস।
সেই উপলক্ষে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিভিন্ন বাংলাভাষী এলাকায় বিভিন্ন অনুষ্ঠান লক্ষ্য করা যায় আজও।
শান্তিপুর পৌরসভার উদ্যোগে আগামীকাল বৃক্ষরোপণ এবং শহর অঞ্চলে দুটি আবক্ষ মূর্তি তে মাল্যদান অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে সিএসসি মেম্বার শুভজিৎ দে সমগ্র স্থান দুটি পরিষ্কার এবং মূর্তি পরিষ্কার শহর রং করার কাজ তত্ত্বাবধান লক্ষ্য করা গেল।

1899 সালের 24 শে মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয়। বাবার মৃত্যুর পর শত অভাবের মধ্যেও তার কলম থামেনি একদিনের জন্যেও। তাই তার অপর এক নাম দুখু মিয়া। 77 বছরের জীবদ্দশায় অজস্র লেখনী আজও অদ্বিতীয়।
ধর্মীয় অসাম্প্রদায়িকতার রক্ষা করেছিলেন লেখনীর মাধ্যমে। সমাজের অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সবসময়। সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন বেশ কিছু বছর, সেখানেও প্রতিবাদ করতে গিয়ে রাজবন্দী হতে হয় তাঁকে‌।