জলপাইগুড়ি সায়ন সেন :: ট্রাক্টর ট্রলির কাগজপত্র নেই, বিপাকে মালিকপক্ষ।
শুক্রবার রামধনু ট্রাক্টর ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে এক স্বারকলিপি প্রদান করে জেলা শাসকের কাছে নিজেদের সমস্যা তুলে ধরে।
এই প্রসঙ্গে ট্রাক্টর মালিক পক্ষ থেকে জানানো হয়, ট্রাক্টট কেনার সময় কোম্পানি ট্রলির কোনো কাগজপত্র দেয় না,যার ফলে বর্তমানে পুলিশ ট্রলির নম্বর এবং কাগজপত্র ছাড়া এই ট্রলি ট্রাক্টরের সঙ্গে যুক্ত করে মাল পরিবহনের ক্ষেত্রে বাধা দিচ্ছে, .
অপরদিকে সংগঠনের পক্ষে শ্যাম প্রসাদ জানান, আমরা সরকারি নিয়ম মেনেই ট্রাক্টর এর সঙ্গে ট্রলি জুড়ে ব্যাবসা করতে চাই, কিন্তু এই বিষয়ে ট্রলি গুলোর কাগজপত্র যাতে আমরা পেতে পারি এবং রেজিস্ট্রেশন করাতে পারি তার জন্য প্রশাসনের সাহায্য চাইছি।

