গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের বিশেষ অভিযানে নদীয়ার নাকাশিপাড়ায় ধৃত হেরোইন তৈরির উপকরণসহ নজন

গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের বিশেষ অভিযানে নদীয়ার নাকাশিপাড়ায় ধৃত হেরোইন তৈরির উপকরণসহ নজন

মলয় দে নদীয়া:- উত্তর প্রদেশ থেকে সড়কপথে লরিতে কন্টেনার ভর্তি কিছু তরল রাসায়নিক নদীয়ার নাকাশিপাড়া উদ্দেশ্যে রওনা দেয়। আসানসোল বর্ধমান রুট ধরে নাদন ঘাট নবদ্বীপ রোড পৌঁছায়। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ পাকড়াও করে ওই লরি টিকে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়
গাড়িটি করে বিপুল পরিমাণের হিরোইন তৈরীর কাঁচামাল বিক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিলো।এই কন্টেনার নাকাশিপাড়া এলাকায় ছোট ছোট জার ড্রামে করে ওখান থেকেই ছোট ব্যবসাদার এর কাছে সরবরাহ করতো তারা।আধিকারিকরা হানা দিয়ে ক্রেতা ও বিক্রেতা সহ নজন কে আটক করে। তারা প্রত্যেকে বড় নলদা ছোট নলদা ও পলাশী এলাকার বাসিন্দার বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই অবৈধ বিক্রির চক্রকে ধরার চেষ্টা করছিলো এসটিএফ । ধৃতদের কাছ থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে যা থাকে আগামীতে মূল চক্রের হদিশ পাওয়া যাবে বলে জানা গেছে সূত্রের খবর অনুযায়ী।