হাট থেকে ২ টি পাহাড়ি ময়না ও ১৭ টি টিয়া পাখির বাচ্চা উদ্ধার করলো বনদপ্তরের কর্মীরা

হাট থেকে ২ টি পাহাড়ি ময়না ও ১৭ টি টিয়া পাখির বাচ্চা উদ্ধার করলো বনদপ্তরের কর্মীরা

মলয় দে ,নদীয়া : হাট থেকে ২ টি পাহাড়ি ময়না ও ১৭ টি টিয়া পাখির বাচ্চা উদ্ধার করলো বনদপ্তরের কর্মীরা।
জানা যায় নদীয়ার কৃষ্ণনগর রেঞ্জ অফিস গোপন সূত্রে খবর পায় কৃষ্ণনগরের পাশে গো-হাটে বিক্রি হচ্ছে পাখিগুলি। খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হয় বনদপ্তরের আধিকারিক সহ কর্মীরা। বুঝতে পেরেই পালিয়ে যায় পাখি বিক্রি করতে আসা ব্যক্তি।বন দপ্তরের কর্মীরা হাটের এক পাশে লুকানো জায়গা থেকে উদ্ধার করে পাখিগুলি।
বনদপ্তর সূত্রের খবর ছোট ছোট পাখিগুলি যেগুলো এখনও উড়িতে শেখেনি সেগুলিই মূলত টার্গেট বাজারে বিক্রি করা চোরাশিকারীদের । পাখি চোরাকারবারিরা হাতে একটা ছোট পাখি নিয়ে দাঁড়িয়ে থাকে খরিদ্দারের সাথে দাম মিটলেই গোপন জায়গা থেকে পাখি দেয়, বোঝার উপায় থাকে না। তবে অভিযান চলবে বলে জানিয়েছেন বন দফতরের একজন আধিকারিক।
পাখি পুষতে অনেকেই ভালোবাসেন কিন্তু সব পাখি বাড়িতে পোষা যায় না এই ধারণা এখনও অনেকের মধ্যেই নেই বলে অভিমত পোষণ করেন পক্ষী প্রেমিরা।