অন্ধকার নামলেই জলপাইগুড়ি শহরের বেশ কিছু নির্জন এলাকায় শুরু হচ্ছে কমবয়সী তরুণ, তরুণীদের আনাগোনা।

জলপাইগুড়ি সায়ন সেন :: অন্ধকার নামলেই জলপাইগুড়ি শহরের বেশ কিছু নির্জন এলাকায় শুরু হচ্ছে কমবয়সী তরুণ, তরুণীদের আনাগোনা। অভিযোগ, লোকলজ্জার তোয়াকা না করে, মদ্যপান থেকে শুরু করে আপত্তিকর আচরণ করছে কিছু উঠতি বয়েসের ছেলেমেয়েরা।বিভিন্ন জায়গা থেকে এইরকম অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 20 জনকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । এই বিষয় এ জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থান যেমন jyma পাশে অর্থাৎ করলা নদীর পাশের স্থানে এবং করলা নদী সংলগ্ন এলি এলাকা থেকে প্রায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এই বিষয় তিনি আরও বলেন সেখান থেকে গ্রেফতার করা প্রচুর ছেলে মেয়ে কে আপত্তি কর এবং নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা এই রকম অভিযান প্রতিদিন চলবে। জলপাইগুড়ি শহরকে অপরাধ মুক্ত রাখতে এই রকম অভিযান চলবে।। অপরদিকে পুলিশ সূত্রে জানা গেছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবারের হাতে তাদেরকে তুলে দেওয়া হবে। এদিন অভিযানে নামে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন ডিএসপি সদর সমীর পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।পুলিশ আটক তরুন, তরুনী এবং অভিভাভকদের কড়া ভাষায় সতর্ক করে থানা থেকে ছেড়ে দেয়।