দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলডাঙ্গা শহর শনিবার

দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলডাঙ্গা শহর শনিবার

মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার অন্তর্গত বেলডাঙ্গা শহর শনিবারের দিন উত্তপ্ত হয়ে উঠল দুই পরিবারে সংঘর্ষ। দুই পরিবারে সংঘর্ষ মোট 10 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
মকবুল মন্ডল বাড়ি আসার পথে তাকে তিনজন মিলে ধরে মারধর করে, ঘটনার সূত্রপাত 4 মাস আগে বিহারে চুলের ব্যবসা নিয়ে এদের মধ্যে ঝামেলা বাদে। মঙ্গল মন্ডল বলেন আমি এদের বলেছিলাম যদি কোন আমার দোষ থাকে তাহলে মানুষ বসিয়ে আমার বিচার করা হোক আমি তাদের দেওয়ার শাস্তি মাথা পেতে নিব কিন্তু ওরা তা মানতে চায়নি। ওদের উদ্দেশ্য আমি যাতে ওখানে ব্যবসা করতে না পারি তার জন্য ওরা আজ আমাকে বাড়ি আসার পথে জাফারুল, শারদ এবং জামাল তিনজন মিলে আমাদেরকে মারধর করে।

পুরনো বিবাদের জেরে দুই পক্ষের হাতাহাতিতে আহত ছয়। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে বেলডাঙ্গা থানার অন্তর্গত কাপাসডাঙ্গা এলাকায়। ঘটনায় আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।