নবরূপে সুসজ্জিত হলো ভাতজাংলা পঞ্চায়েত, উদ্বোধন করলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
মলয় দে নদীয়া:- নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত কার্যালয়ের দ্বারোদঘাটন সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরীর উদ্বোধন করলেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন ফিতে কেটে নবনির্মিত কার্যালয় ও ল্যাবরেটরির উদ্বোধন করেন তিনি। এদিন কারা মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মধক্ষ কার্তিক ঘোষ কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুমান রায় পঞ্চায়েত প্রধান স্বপন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাকেশ আলী।

