ভর সন্ধ্যায় খুন হলেন এক বৃদ্ধা।

ভর সন্ধ্যায় খুন হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যা ঘোষ (৪৫) নামে ওই বৃদ্ধা সন্ধ্যেবেলায় বাড়িতে একাই ছিল। ঐ বৃদ্ধার স্বামী বাড়ির বাইরে ঔষধ আনতে গিয়েছিল। সে বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। স্ত্রীর একটা কানের সোনার গহনা ছিঁড়ে নিয়ে যায় খুনি। বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঐ বৃদ্ধার স্বামী বাড়ি ফিরে হতবাক হয়ে চিৎকার শুরু করে তাতে পাড়াপড়শি রা
ছুটে আসে এবং তৎক্ষনাত সাগরপাড়া থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া , জলঙ্গী এবং ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। ভর সন্ধ্যায় একজন বৃদ্ধা খুন হওয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেইবা খুন করলো তাকে আর কেনই বা খুন করা হলো খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। ঘটনায় সুশান্ত ঘোষ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ছেলেটি মদ্যপ অবস্থায় ছিল।