শান্তিপুর গীতা প‍্যালেসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে ইফতার ও দোয়ার মজলিস

শান্তিপুর গীতা প‍্যালেসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে ইফতার ও দোয়ার মজলিস

মলয় দে নদীয়া:- দেখতে দেখতে 23 টি রোজা সম্পন্ন হলো, আর মাত্র 6 থেকে 7 টি, তারপর এই খুশির ঈদের প্রতীক্ষায় সকলে। সেহরির পর সারাদিন নির্জলা উপোস থেকে সকলকে নিয়ে একসাথে ইফতার ধর্মীয় উপাসনার একটি অঙ্গ।
আজ বিকাল পাঁচটায় শান্তিপুর গীতা প‍্যালেসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে ইফতার ও দোয়ার মজলিস বসে। উপস্থিত ছিলেন চাপড়া বিধানসভার বিধায়ক রূকবানু রহমান ,নদিয়া জেলা st.sc.obc সেলের সভাপতি অসীম মন্ডল, জেলার মেন্টর বাণীকুমার রায় ,শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান- ইন-কাউন্সিল শুভজিৎ দে সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ,সর্বপরী উপস্থিত সংখ্যালঘু সেলের শান্তিপুর ব্লকের সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, শহরের সভাপতি ইয়ার আলী মল্লিক ও সংখ্যালঘু জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দ। বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি, ইমাম, মাদ্রাসার শিক্ষক সহ শান্তিপুরের প্রায় প্রতিটি মসজিদ থেকেই প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন আজ।
এ প্রসঙ্গে বাণী কুমার রায় বলেন এর আগে অজয় দের আয়োজনে এ ধরনের একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি।
রূকবানু রহমান বলেন, শান্তিপুরের ঐতিহ্য মন্দির মসজিদ, সংস্কৃতির ধারক বাহক শান্তিপুর বাসী।
বিধায়ক দোয়া চাইলেন শান্তিপুরের আপামর জনসাধারণের জন্য। পৌরসভার চেয়ারম্যান বললেন সম্প্রীতির ঐতিহ্য শান্তিপুরের গর্ব।