শান্তিপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগের তির তৃণমূলের দিকে

শান্তিপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগের তির তৃণমূলের দিকে

মলয় দে নদীয়া:- রাতের অন্ধকারে শান্তিপুর পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের বি জে পি প্রার্থী সুব্রত করের ফ্লেক্স ফেস্টুন ও ব্যানার নর্দমার জলে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রার্থী সুব্রত কর জানান গতকাল গভীর রাতে এই রাতে‌ ২০ নং ওয়ার্ডের পীরের হাট এলাকায় দেখা যায় প্রধান মন্ত্রী ফ্লেক্স ফেস্টুন দেখা যায় নোংড়া জলে‌ পড়ে রয়েছে, যা দেখা যায় আজ সকালে। তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভজিৎ দে ননী ও তাদের দলের‌ কর্মীদের অভিযোগ পায়ের তলায় মাটি নেই বিজেপির আর সেই কারণে প্রচারের আলোকে আসার চেষ্টা করছে।