নদীয়ার হরিণঘাটা এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির

নদীয়ার হরিণঘাটা এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির

মলয় দে নদীয়া:- আবারো রাজনৈতিক উত্তেজনা নদীয়ার হরিণঘাটায়। হরিণঘাটা পৌরসভার ময়দানপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ১নং ওয়ার্ডের প্রার্থী সৌমিক পালের নির্বাচনী কার্যালয় রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে গতকাল।
অভিযোগের তির বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে।
যদিও ১নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামল সরকারের দাবি, এই ঘটনার সাথে বিজেপি যুক্ত নয়।