শান্তিপুর পৌর নির্বাচনে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপির পোস্টার ছেঁড়া এবং বোমা নিক্ষেপ কে ঘিরে চাঞ্চল্য, থানায় গেলেন সাংসদ

শান্তিপুর পৌর নির্বাচনে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপির পোস্টার ছেঁড়া এবং বোমা নিক্ষেপ কে ঘিরে চাঞ্চল্য, থানায় গেলেন সাংসদ

মলয় দে নদীয়া:- পৌর নির্বাচনের আগে 18 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সূর্য প্রামানিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি অভিযোগ। অভিযোগের তীর তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর তোপখানা পাড়ালেন এলাকায় প্রার্থীর সূর্য প্রামাণিকের অভিযোগ গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী তার বাড়ির সামনে চড়াও হয়, এবং তার বাড়ি লক্ষ্য করে পরপর দু’টি বোমা মারে। বিজেপি প্রার্থী সূর্য প্রামানিক বাইরে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সূর্য প্রামাণিকের অভিযোগ পাশের মৌচাক কলোনি এলাকায় কিছুক্ষণ বাদে আবারও অনুবাদ করা হয় বিজেপি ভোটারদের ভীতি প্রদর্শনের জন্য ।এই ঘটনার সাথে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে, কারণ গত কয়েকদিন আগে বিজেপির দলীয় ফ্ল্যাগ ছেঁড়া কে কেন্দ্র করে ওই এলাকায় একজনের বাড়ি ভাঙচুর এবং মারধর করে দুষ্কৃতীরা। তবে প্রশাসনের উদাসীনতায় বিগত দিনে এই কেন্দ্র অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছিল তাই এবারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। অন্যদিকে শহরের দু নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর তিথি দাস সরকারের অভিযোগ গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তাদের দলীয় ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে। এক্ষেত্রেও তৃণমূলকে দায়ী করা হয়েছে দলের পক্ষ থেকে। সংসদ জগন্নাথ সরকার এ প্রসঙ্গে বলেন, 22 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি এ ধরনের অত্যাধুনিক মানসিকতার পরিচয় পাওয়া গেছে শাসক দলের কাছ থেকে। অবাধ ভোটদান এবং গণতন্ত্র অক্ষুন্ন রাখার দাবিতে তিনি পুলিশ প্রশাসনকে সজাগ করতে আজ পৌঁছান শান্তিপুর থানায়। যদিও এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে শান্তিপুর শহর তৃণমূলের সভাপতি বৃন্দাবন প্রামাণিক জানান, আমাদেরও ফ্লেক্স ব্যানার পোস্টার ছেঁড়া হচ্ছে তবে আমরা কোন দলকে দোষারোপ করছি না পুলিশ প্রশাসনের কাছে খতিয়ে দেখার দাবি জানিয়েছি, তবে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল কংগ্রেসের কোন সদস্য এ ধরনের কাজে লিপ্ত থাকে না। বিগত দিনে শান্তিপুর পৌরসভায় প্রায় বিরোধীশূন্য সুতরাং তাদের আটকানোর প্রশ্নই ওঠে না।