দীর্ঘদিনের পানীয় জলের সমস্যায় ভুগছে সাধারণ মানুষ তাই তাদের পাশে দাঁড়িয়ে পরিষেবা দেওয়ার আশ্বাস বিজেপি প্রার্থীর
মলয় দে নদিয়া:- পৌরসভা ভোটের দামামা বাজতেই চারিদিকে শুরু প্রচার । মানুষের বিভিন্ন রকম সমস্যার সমাধান করার আশ্বাস দিতে বারি বারি পৌঁছাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীরা । সেই রকম নবদ্বীপ পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রশান্ত দেবনাথ আজ থেকেই তার গুরু বারি ঠাকুর অনুকুলের মন্দিরে প্রনাম করে তার ওয়ার্ডের হাইল্যান্ড কলোনিতে প্রচারে যান । সেখানকার সাধারণ মানুষের দীর্ঘদিনের যে পানীয় জলের সমস্যা সেই সমস্যার সমাধান করার আশ্বাস দেন ।

