আগামী পৌরসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অধীর চৌধুরী দুষ্কৃতী নিয়ে পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে!

আগামী পৌরসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অধীর চৌধুরী দুষ্কৃতী নিয়ে পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে!
তাকে চ্যালেঞ্জ করলেন নাড়ুগোপাল মুখার্জি!
শুনেনিন কি বললেন নাড়ু বাবু!
বহরমপুর পৌর নির্বাচনে দুয়ারে প্রচার নেমে পড়েছেন সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জী তিনি সরাসরি চ্যালেঞ্জ অধীর চৌধুরী কে। তিনি বলেন এই পৌরসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অধীর চৌধুরী পাড়ায় পাড়ায় নেমে গিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন আর প্রশাসনের কাছে গিয়ে নাটক করছেন। তিনি বলেন একটা প্রমাণ দেখান যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে কিন্তু আপনার যে ক্রিমিনালরা আছে তারা আপনার মতনই নাটক করে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আর আপনি আপনার ক্ষমতাবলে প্রশাসনকে ব্যবহার করছেন আমার কাছে কথা হচ্ছে যে আইন সবার ক্ষেত্রে সমান, আমার প্রশাসনের কাছে অনুরোধ অধীর চৌধুরী পাড়ায় পাড়ায় গিয়ে যে ভয় সন্ত্রাস ছড়াচ্ছে সেগুলো থেকে উনাকে বিরত থাকতে বলুন না হলে পারে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে কিন্তু চুপ থাকবে না।