দলের প্রার্থীদের দেওয়াল লিখতে লিখতেই হয়ে উঠেছে নেতা, ওয়ার্ডে পঞ্চাশোর্ধ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাঁটুর বয়সী সিপিআইএমের প্রার্থী মৃণাল
মলয় দে নদীয়া :- ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। অথচ বুক চিতিয়ে লড়াইয়ের সাহস আছে মনে ।
শান্তিপুর পৌর নির্বাচনের 24 নম্বর ওয়ার্ডের যুবক মৃনাল মাহাতো সিপিআইএম প্রার্থী।
গত 2015 সালের পুরনির্বাচনে, সিপিআইএম সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে অনিমা প্রামানিক মন্ডল কে তৃণমূলী জয়ের ঝড়ের মাঝেও বামপন্থী হিসেবে জিতিয়ে আনতে মৃনালের ভূমিকা ছিল অনবদ্য। যদিও পরবর্তীতে সিপিআইএম কর্মী-সমর্থক নিয়ে বাম সমর্থিত নির্দল প্রার্থী তৃণমূলে যোগদানের ফলে, ধুয়ে মুছে সাফ হয়ে ছিল বামপন্থা। তখন থেকেই ওয়ার্ডে আবার লাল পতাকা উথ্থানের স্বপ্ন দেখেছিলো দরিদ্র আদিবাসী পরিবারের মৃণাল। সকাল 10 টা পর্যন্ত চাষের মাঠে চলছে প্রচার, পরবর্তী সময়ে বাড়ি বাড়ি গিয়ে। দুপুরের যে সময়টি কারোর বাড়িতে যাওয়া সম্ভব হয় না তখন তিনি নিজের নামের দেওয়াল লিখছেন নিজেই।

