ভ্রম্যমান প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সদস্যরা বনভোজনের মাধ্যমে তাদের একত্রিত করে করছেন নানান সমস্যার সমাধান

ভ্রম্যমান প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সদস্যরা বনভোজনের মাধ্যমে তাদের একত্রিত করে করছেন নানান সমস্যার সমাধান

মলয় দে নদীয়া:- সংগঠনের নাম প্রতিবন্ধী সেবা কেন্দ্র। তবে হ্যাঁ অবশ্যই তা ভ্রাম্যমান। কখনো উত্তর 24 পরগনা কখনোবা দক্ষিণ, নদিয়া বাঁকুড়া এভাবেই ঘুরে বেড়াচ্ছেন সংগঠনের সদস্যরা‌। বনভোজনের আমন্ত্রণ একত্রিত করছেন বিশেষভাবে সক্ষমদের, শুনছেন তাদের নানান অভাব-অভিযোগের কথা। আর তা লিপিবদ্ধ করে, বনভোজনে আমন্ত্রিত স্থানীয় বিডিও, পৌরসভা প্রতিনিধি এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে তা সমাধান করছেন তাৎক্ষণিকভাবে। কিছু জটিল সমস্যা তা নিয়ে দরবার করছেন কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে। সামাজিক বিভিন্ন কর্মকান্ডে বিশেষভাবে সক্ষম দের অংশগ্রহণ, ক্রীড়া ,শিক্ষা এবং স্বনির্ভর হতে বিভিন্ন ট্রেনিং সহ চাকুরী এবং নানা ধরনের ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন। নদীয়ার ফুলিয়া স্টেশন সংলগ্ন স্থানে এই রকমই এক দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। উপস্থিত ছিলেন
বুদ্ধদেব শর্মা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের রাজ্য সম্পাদক, সমীর দাস প্রতিবন্ধী সেবা কেন্দ্রের রাজ্যের কো-অর্ডিনেটর ও বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী সৈকত দাস, কলকাতা পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের সম্পাদক সঞ্জয় সিং, স্থানীয় সমাজসেবী সৈকত দাস, প্রতিবন্ধন সংগঠনের সভাপতি সুজন দত্ত সহ বিশিষ্টজনেরা। নাচ গান আবৃত্তি মাধ্যমে দিনভর চললো বিভিন্ন আলাপচারিতা। উঠে আসলো আগামী দিনে নদীয়া জেলার সকল প্রতিবন্ধী শিল্পীদের একত্রিত করার পরিকল্পনা।