করোনার দোহাই দিয়ে সরস্বতী পুজো বন্ধ স্কুলে, প্রধান শিক্ষককে দরজা আটকে বিক্ষোভ অভিভাবকদের
মলয় দে নদীয়া:- সরস্বতী পুজো না করায় স্কুলের প্রধান শিক্ষককে স্কুল ঘরে বন্ধ করে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। তারা জানান, ইচ্ছা হয়নি তাইপূজো করেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমনটাই জানিয়েছেন অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের খুদে কালিতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ের। জানা যায় খুদে কালিতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয় এবছর কোন সরস্বতী পূজা হয়নি। বিদ্যালয়ের পরিবেশ এবং অন্যান্য বিষয়ে নানা অভিযোগ তোলেন অভিভাবকরা । গত দু’বছর আগে এই বিদ্যালয়ে পনেরোই আগস্ট এবং 23 শে জানুয়ারি তে জাতীয় পতাকা পর্যন্ত উত্তোলন করা হয়নি যা পরবর্তীতে এলাকার যুবকরা মিলেই করেন। সোমবার বিদ্যালয় খুললে ওই এলাকার বেশকিছু অভিভাবক ওই ইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লব বর্মন কে ঘরে দরজা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবি ছাত্র-ছাত্রীদের বছরে একটি মাত্র পূজা সরস্বতী পুজো। অন্যান্য বিদ্যালয় গিয়ে তাদের অঞ্জলি দিতে হয়েছে, অথচ সরকারি টাকায় বিগত করো না পরিস্থিতির মধ্যে বাড়িতে বসে মাইনে পাওয়া সত্ত্বেও শুধুমাত্র করোনার অজুহাতে পুজো না করে ছোট ছোট ছেলে মেয়েদের কষ্ট দিলো। যদিও এ বিষয়ে প্রধান শিক্ষক আমাদের জানান দপ্তরের কোন পুজো করা বা বন্ধ রাখার নির্দেশ ছিলনা। কিন্তু সরকারি স্বাস্থ্যবিধি মান্যতা দিতে গিয়ে কোনো ছাত্রছাত্রী ডাকা হয়নি বা পুজোর আয়োজন করা হয়নি। ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বারণ করেছে সে কারণে আমরা সরস্বতী পুজোর দিন স্কুলে আসেনি।

