রায় কোচিং-এর রক্তদান শিবির, উঠে আসলো সেই বিদ্যালয় খোলার প্রসঙ্গ

রায় কোচিং-এর রক্তদান শিবির, উঠে আসলো সেই বিদ্যালয় খোলার প্রসঙ্গ

মলয় দে নদীয়া:- শান্তিপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রায় কোচিং সেন্টারের উদ্যোগে ২৬শে জানুয়ারী দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে “রক্তদান শিবির ও অনুষ্ঠান সারাদিন”-এর আয়োজন করা হয় ৷ এদিনের রক্তদান শিবিরে অনেক ছাত্র-ছাত্রীও রক্তদান করেন ৷ শান্তিপুর রায় কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কাশীনাথ রায় জানান যে, কোভিড জনিত কারনে রক্তের চাহিদা সাংঘাতিক বেড়ে যাওয়ায় তারা এই পরিস্থিতিতেও রক্তদান শিবিরের আয়োজন করেছেন ৷ ছাত্রছাত্রীর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমবার রক্ত দান করে গর্ববোধ করে বলেই আমাদের জানান। তবে বিদ্যালয় চালুর বিষয়টি উঠে আসে তাদের মুখ থেকে ।