ফের কলকাতার রাজপথে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধন্ধুমার পরিস্থিতি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই বিক্ষোভ শুরু হয়। হাতে ভাতের থালা বিস্কুট এবং আর এক হাতে বই নিয়ে অভিনব বিক্ষোভে নামলেন চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ তারা রীতিমত পরীক্ষা দিয়ে পাস করেছেন কিন্তু যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ করানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে অভিনব বিক্ষোভে নামলেন তারা। তাদের অভিযোগ যোগ্য প্রার্থী হয়ে আজ তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অথচ যারা অযোগ্য তারা চাকরি করছেন। সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশে এসে সমাপ্ত হয়। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় শাসকদলের একাধিক নেতা মন্ত্রী জেল হেফাজতে নিত্যদিন চাকরির দাবিতে মহানগরির রাজপথে চাকরিপ্রার্থীরা বিক্ষোভে শামিল হচ্ছেন। তাদের দাবি যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হোক

