মলয় দে নদীয়া :-
আজ সকালে ভীমপুর থানার অন্তর্গত গোবিন্দপুর ১৭৪ নম্বর বুথের বিজেপির মনোনীত বিজয়ী প্রার্থী ভক্ত বিশ্বাসের বাড়িতে দুটি সকেট বোমা উদ্ধার হয়। সূত্রের খবর সকাল বেলায় ভক্ত বিশ্বাসের মেয়ে ঘরের কাজ করতে গিয়ে জালনা দিয়ে দেখে জানার পাশে একটি ব্যাগ পড়ে রয়েছে, এরপর তার বাবা অর্থাৎ ভক্ত বিশ্বাসকে জানায় তিনি যে দেখেন সেখানে দুটি তরতাজা সকেট বোমা ব্যাক ভর্তি করে কেউ বা কারা রেখে গেছে । তৎক্ষণাৎ খবর দেন ভীমপুর থানায় ঘটনা স্থলে এসে পৌঁছায় নদীয়ার ভীমপুর থানার পুলিশ বাহিনী।

